Late Balaram Chakrabarty
(11 May 1947 – 19 June 2012)
বলরাম চক্রবর্ত্তী ফাউন্ডেশন এমন একজন মানুষের স্মরণে প্রতিষ্ঠিত হয়েছে যার মেধা, যোগ্যতা, সততা এবং অক্লান্ত পরিশ্রমে শিক্ষকতা পেশার ফসল হিসেবে তার অগণিত ছাত্রছাত্রী আজ দেশে-বিদেশে বিভিন্ন কর্মক্ষেত্রে স্ব স্ব কর্মদক্ষতায় মহিমান্বিত।
এই ফাউন্ডেশন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো বলরাম চক্রবর্ত্তীর আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শিক্ষা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার আলো ছড়িয়ে দেওয়া।
ফাউন্ডেশনটি ১৮৬০ সালের সোসাইটিজ রেজিস্ট্রেশন আইন (আইন সংখ্যা ২১) এর অধীনে নিবন্ধিত একটি অলাভজনক সংস্থা। আমাদের কার্যক্রম পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কিসমতপুর গ্রাম থেকে শুরু হয়ে বর্তমানে সমগ্র বাংলাদেশে বিস্তৃত। আমরা প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব কঠোরভাবে নিশ্চিত করি।
শিশুদের বিনামূল্যে ধর্মীয় শিক্ষা প্রদান, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, দরিদ্র ও দুর্যোগপীড়িত মানুষের জন্য সহায়তা, এবং সামাজিক ন্যায়বিচার ও মানবাধিকার প্রচারের মাধ্যমে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা।
একটি বাংলাদেশ যেখানে প্রতিটি ব্যক্তি, বিশেষ করে সুবিধাবঞ্চিত সম্প্রদায়, শিক্ষা, সামাজিক ন্যায়বিচার এবং মৌলিক সুযোগ-সুবিধার সমান অধিকার ভোগ করে। আমরা এমন একটি সমাজের স্বপ্ন দেখি যেখানে দারিদ্র্য, বৈষম্য এবং অজ্ঞতার অবসান ঘটবে।
আমরা সমস্ত কার্যক্রমে পূর্ণ স্বচ্ছতা ও সততা বজায় রাখি
মানবসেবাই আমাদের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য
সম্প্রদায়ের টেকসই উন্নয়ন ও স্বাবলম্বন
সকল ধর্ম ও বর্ণের মানুষের মধ্যে সম্প্রীতি ও সমন্বয় প্রতিষ্ঠা
আমাদের লক্ষ্য অর্জনে অটুট নিষ্ঠা ও প্রতিশ্রুতি
সকলের জন্য সমান সুযোগ ও ন্যায়বিচার নিশ্চিতকরণ