আমাদের কার্যক্রমসমূহ

কিসমতপুরে বলরাম চক্রবর্ত্তী ফাউন্ডেশন (বচফা)-এর শ্রীমদ্ভগবদ্গীতা শিক্ষা স্কুলের শুভ উদ্বোধন

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষা প্রসারের লক্ষ্যে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কিসমতপুরে যাত্রা শুরু করল ‘শ্রীমদ্ভগবদ্গীতা শিক্ষা স্কুল-১’। গত ১৯ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, বলরাম চক্রবর্ত্তী ফাউন্ডেশন (বচফা)-এর উদ্যোগে কিসমতপুর সার্বজনীন শ্রী শ্রী দুর্গা ও কালী মন্দির প্রাঙ্গণে এই শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ‘বচফা’ (BCF) সমাজসেবা ও ধর্মীয় শিক্ষার প্রসারে বদ্ধপরিকর। কিসমতপুরের এই স্কুলটি তাদের শিক্ষা প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ ধাপ। পর্যায়ক্রমে অন্যান্য অঞ্চলেও এ ধরনের পাঠশালা স্থাপনের মাধ্যমে গীতামৃত প্রচারের পরিকল্পনা রয়েছে তাদের।

করোনা সংকটে আর্তমানবতার পাশে বলরাম চক্রবর্ত্তী ফাউন্ডেশন (বচফা)

বলরাম চক্রবর্ত্তী ফাউন্ডেশন (বচফা) এর উদ্যোগে সম্মানিত উপদেষ্টা শ্রী পবিত্র চক্রবর্তীর সার্বিক তত্ত্বাবধানে কিসমতপুর অঞ্চলের নিম্ন আয়ের ও করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী, মাস্ক, স্যানিটাইজার ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

এই মানবিক উদ্যোগে স্থানীয়ভাবে সহযোগিতা করেছেন ফাউন্ডেশনের প্রতিনিধিসহ অন্যান্য সদস্যবৃন্দ।

কাকড়াবুনিয়া গ্রামে নিম্ন আয়ের মানুষের মধ্যে বস্ত্র বিতরণ ২০২৫

বলরাম চক্রবর্ত্তী ফাউন্ডেশন (বচফা) এর উদ্যোগে কাকড়াবুনিয়া গ্রামে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। 

ফাউন্ডেশনের চেয়ারম্যান রতন চক্রবর্ত্তী এবং সাধারণ সম্পাদক দিভাংশু মাঝি সহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। কাকড়াবুনিয়া এলাকার সম্পাদক বাদল গোলদার এর তত্ত্বাবধানে এই বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদিত হয়।

 

কেওয়াবুনিয়া গ্রামে নিম্ন আয়ের মানুষের মধ্যে বস্ত্র বিতরণ 2025

বলরাম চক্রবর্ত্তী ফাউন্ডেশন (বচফা) এর উদ্যোগে কেওয়াবুনিয়া দুর্গা মন্দিরে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান রতন চক্রবর্ত্তী এবং সাধারণ সম্পাদক দিভাংশু মাঝি সহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। কেওয়াবুনিয়া এলাকার সম্পাদক বিজন চক্রবর্ত্তী এর তত্ত্বাবধানে এই বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদিত হয়।

 

কিসমতপুর পশ্চিম গ্রামে নিম্ন আয়ের মানুষের মধ্যে বস্ত্র বিতরণ ২০২৫

বলরাম চক্রবর্ত্তী ফাউন্ডেশন (বচফা) এর উদ্যোগে কিসমতপুর পশ্চিম গ্রামে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

 কিসমতপুর পশ্চিম এলাকার সম্পাদক অসিম চন্দ্র হাওলাদার এর তত্ত্বাবধানে এই বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদিত হয়।